জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ভারতীয় গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ১নং শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট সীমান্তের পার্শ্ববর্তী কাঁঠালতলী এলাকা থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার কাঁঠালতলী এলাকায় নির্মাণাধীন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। গ্রেনেডের গায়ে লেখা রয়েছে-‘টিয়ার স্মক এন্টিরায়ট-ইন্ডিয়ান’। এগুলো তাজা গ্যাস গ্রেনেড বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেআই