নাটোরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিলি কুন্ডু নামে (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার রাত ১০টার দিকে শহরের বড়গাছা পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিলি কুন্ডু একই এলাকার ব্যবসায়ী ধীরেন কুন্ডুর বোন।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ ও এলাকাবাসী জানায়, রোববার রাতের খাওয়ার শেষে নিলি কুন্ডু তার ঘরে ঘুমিয়ে পড়ে।
পরে এলাকাবাসী ঘরে আগুন জ্বলতে দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরে আটকা পড়ে নিলি কুন্ডু আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। মশার কয়েল অথবা কেরোসিনের বাতির আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এসএইচ





