অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম পুটখালী থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, বাগেরহাটের মাহাবুব তালুকদারের ছেলে বিল্লাল তালুকদার (৩২), গোপালগঞ্জের জগদিশ বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (২০), হিরামনের স্ত্রী রতনা বিশ্বাস (১৮), যশোরের মকবুল হোসেনের ছেলে মাহাবুব আলম (২৮), মাদারীপুরের আহম্মদ ফকিরের ছেলে শিল্লী ফকির (২৭), বরিশালের মৃত গৌর হরির স্ত্রী শেফালী মজুমদার (৬০), মাগুরার আলামিনের স্ত্রী আমেনা খাতুন (২৭), বরিশালের নরেন কর্মকারের ছেলে প্রশান্ত কুমার (২৪) ও নরেনের স্ত্রী সবিতা নারী (৪৫)।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে।

কেএইচ