ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে বিজিবি।

বুধবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে কাঠের চালানটি উদ্ধার করে বিজিবি-৫ ব্যাটালিয়নের জওয়ানরা।

নায়েব সুবেদার জৈন উদ্দিন জানান, বিছনাকান্দি সীমান্তে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো পাওয়া যায়।

চোরাচালানিরা কাঠগুলো ভারত থেকে আমদানি সেখানে করে স্তূপ করে রেখেছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এসএইচ