গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ধলি পুকুরের পাশে গজারীবন থেকে দুটি শিশু ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুই শিশুর একজনের বয়স অনুমানিক সাত বছর। পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও লাল-সবুজ-কালো রংয়ের গেঞ্জি রয়েছে। অপর শিশুর বয়স অনুমানিক পাঁচ বছর। পরনে ছাই কালারে ফুল প্যান্ট এবং কমলা রংয়ের গেঞ্জি রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নং গেট থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধলি পুকুরের পাশে গজারীবনে দুই শিশুর লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে।
কেএইচ





