সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে সুজা (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি জেলা সদর উপজেলার ইসতা আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সুজা উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের পাশে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজা মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় সলংগা থানায় মামলা হয়েছে।

এমবি