চট্টগ্রামের তিন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার দায়ে তিন উপজেলা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার সীতাকুন্ড, লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলা থেকে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইআর