চট্টগ্রামের হাটহাজারী ১১ মাইল এলাকায় বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীরা।

হাটহাজারী ফায়ার স্টেশন কর্মকর্তা ফিরোজ খান বলেন, বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি সেখানে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন।

কেএইচ