যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ৩০২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের শাহা আলমের ছেলে আরজু (২২) ও রাজু মিয়ার ছেলে হানিফ মিয়া (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইশ' বোতল ফেনসিডিল পাওয়া যায়।

অপরদিকে, যশোর থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে একশ দুই বোতল ফেনসিডিলসহ আটক করে। তিনি ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে।

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাদের শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম।

কেএইচ