বগুড়ায় ইন্সটিটিউট অ্যান্ড হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০দফা দাবি আদায়ের লক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মিলিত মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে অংশ গ্রহন করে আইএইচটি'র শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে সরকারি মোহাম্মদআলী হাসপাতাল প্রাঙ্গনে শেষ করে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় শিক্ষার্থীরা ১০দফা দাবি পূরণ করার জন্য সরকারের কাছে আহ্বান জানান। দাবিনা মানলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন।
একই দাবি নিয়ে গতকাল বরিশাল আইএইচটি শিক্ষার্থীদের ওপর পুলিশ ব্যপক লাঠি চার্জ করে। এসময় পুলিশের হামলায় ৫০জনের মত শিক্ষার্থী গুরুতর আহত হন। পুলিশ সেখান থেকে ১৪ জনকে আটক করে।
এমকে





