সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়িতে ট্রাক চাপায় ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২জন।

মঙ্গলবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে