মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাবের)।
শহীদ মিনার ও স্মৃতি সৌধসহ সরকারি বেসরকারি স্থাপনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ১৩ ডিসেম্বর রাত থেকে টহল ও অভিযানের কার্যক্রম জোরদার করা হয়েছে। রোববার এ তথ্য জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠান সমূহের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে সারা দেশব্যাপী র্যাবের ইউনিফর্ম ও সাদা পোশাকে র্যা বের সকল সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও সকল ব্যাটালিয়ন সমূহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আয়োজকদের সাথে সমন্বয়পূর্বক মহান বিজয় দিবসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালন করবে।
গুরুত্বপূর্ণ এলাকা সমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও টহল অভিযান পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার, র্যাবের বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড কর্তৃক ঢাকার গুরুত্বপূর্ণ/স্পর্শকাতর স্থান সমূহে সুইপিং করা।
ঢাকার বাইরের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক প্রয়োজন অনুযায়ী র্যাবডগ স্কোয়াড ও র্যাবের বোম স্কোয়াড দ্বারা দায়িত্বপূর্ণ এলাকায় সুইপিং করা। শহরের প্রবেশ/বাহির পথসমূহসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম আরো জোরদার করা।
দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন আলোচনা সভা, নাট্যমঞ্চ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান সমূহে সাদা পোষাকে এবং পেট্রোল কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকার ক্রাইমজোন সমূহে ব্লক রেইড পরিচালনা করা।
এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদন কেন্দ্র ও অন্যান্য স্থান যেখানে জনসমাগম হবে সে সকল স্থানে সাধারণ জনগণ যাতে হয়রানি অথবা সন্ত্রাসী কার্যক্রমের কবলে না পড়ে সে ব্যাপারে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা।
এছাড়াও যে কোন অনাকাঙ্খিত ঘটনা রোধকল্পে র্যাবের প্রতিটি ব্যাটালিয়নে বিশেষ ষ্ট্রাইকিং রির্জাভ ফোর্স সার্বক্ষণিকভাবে ষ্ট্যান্ডবাই থাকবে বলেও উল্লেখ করেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
জেইউ/ এআর





