অভ্যন্তরীন কোন্দলের জের ধরে সিলেটের পাঠানটুলায় জিল্লুল হক জিল্লু (৩০) নামে এক ছাত্রদল নেতা খুন হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে নগরী।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পেট্রোলপাম্প এলাকার পাশের গলিতে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৭টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় তার নিজ গ্রুপের কর্মীরা প্রতিপক্ষ গ্রুপের তিন নেতার বাসায় আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি দোকানে ভাংচুর ও গুলি চালায়। এ সময় একজন শিশু ও মহিলা পথচারি আহত হন।

ঘটনার পর পালানোর সময় রক্তমাখা ছোরাসহ পুলিশ ছাত্রদল সায়েম আহমদ (৩০) ও ফরিদ আহমদ (২০) কে গ্রেফতার করে।

এ হত্যাকান্ডের পর নগরীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

আটক সায়েমের বাড়ি জগন্নাথপুর উপজেলায়। বর্তমানে সে সুবিদবাজার নূরানী আবাসিক এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা ফরিদ আহমদও।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর