সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ গরুর মৃত্যু হয়েছে। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুঁইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে ট্রাকটি ঢাকা যাচ্ছিল। পথে রায়গঞ্জের ভুঁইয়াগাতী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচটি গরু মারা যায়।
এ ঘটনায় ট্রাকচালক শাহ আলম আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএইচ





