দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে সম্মিলিত ইসলামী দলসমূহ। 

শুক্রবার (০৯ অক্টোবর) জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই গণমিছিল।

মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা বিভগের সভাপতি মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, আইম্মায়ে পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি শাইখুল হাদীস মুফতি ফয়জুল্লাহ আশরাফী, ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব ও খেলাফতে রব্বানীর আমীর মুফতি ফয়জুল হক জালালাবাদী, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, শর্ষীনার ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, গণসভা আন্দোলনের আমীর মুফতি ফখরুল ইসলাম, ইসলামী জনতা পার্টির সভাপতি আজিজুর রহমান আজিজ হবিগঞ্জী, ঢাকা মহানগরী দক্ষিণ লাজনাতুল ওলামার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, ঢাকা মহানগর উত্তরের লাজনাতুল ওলামার সভাপতি ড. মাওলানা হাবিবুর রহমান। সম্মিলিত ইসলামি দলসমূহের কেন্দ্রীয় নেতা যথাক্রমে হাফেজ মাওলানা লুৎফর রহমান, মুফতি মাসুদুর রহমান, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা কামরুল হাসান, মাওলানা আবুল কাসেম কাসেমি, বেফাকের কেন্দ্রীয় উস্তাদ মুফতি হাফেজ শফিকুল ইসলাম, পীর মাওলানা শরিফুজ্জামান।

মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে দেশ রসাতলে যাবে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে পুরো দেশ অচল করার জন্য আলেম-উলামা, পীর মাশায়েখ সাধারণ জনতাকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, দেশব্যাপী গণধর্ষণের মহামারী ও পাশবিকতার মহা উৎসব বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা নিন। আইন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। সকল ধর্ষক, নিপীড়ক, সহিংসহতাকারীদের আস্তানা গুড়িয়ে দিন। সোনার বাংলায় ধর্ষক ও দুর্নীতি বাজদের ঠাঁই নাই। সন্ত্রাসী, মাদকাসক্ত, ধর্ষক, নিপীড়ক ও খুনীদের কোন ধর্ম নেই। এদের কে কেউ আশ্রয় প্রশ্রয় দাতারা আল্লাহর গজবে ভেসে যাবে। মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, ধর্ষকদের রাজনীতির আশ্রয় প্রশ্রয় দাতাদেরও উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। টেকের হাটের পীর সাহেব বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের ছত্র ছায়ায় নারী নির্যাতন ও ধর্ষণের মাত্রা বেড়েই চলেছে।

বিক্ষোভ সমাবেশের পর গণমিছিলটি বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মোড়ে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

এমবি