কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সামসুর জামান সামু, যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান লাকু, দপ্তর সম্পাদক ছালেকুর জামান সালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনর রশিদ, জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।

বক্তারা বলেন, এই ‘অবৈধ’ সরকার বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার জন্য বিচারকদের অভিসংশনের বিল পাস করাতে উঠেপড়ে লেগেছে। তারা বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দেশে আইনের কোনো শাসন নেই।

এসময় জেলা ও মহানগর কমিটির নেতারা আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই