মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিআর মামলার পলাতক আসামি আলীম হোসেন মিরুকে (৩৮) আটক করেছে পুলিশ।

বুধবার সকালে শহরের বড়কাপন এলাকা থেকে তাকে আটক করেছে মডেল থানা পুলিশ।

আলীম সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের তৈলক বিজয় গ্রামের মরহুম মফিজ মিয়ার ছেলে।

একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ