শ্রমিকদের রক্তের দাগে তৈরি পোশাক পশ্চিমা ক্রেতারা কিনবেন না বলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটর রবার্ট মেনেন্দেজ।
বৃহস্পতিবার রানাপ্লাজা ভবন ধসের ১ বছর পূর্তিতে দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে আমেরিকার বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট বলেন, বাংলাদেশের শ্রমিকদের রক্তের ছাপে তৈরি হওয়া পোশাক কিনবে না পশ্চিমা ক্রেতারা। বাংলাদেশ সরকার ও বাংলাদেশের পোশাক কারখানাগুলোর সম্মিলিত সংগঠন তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক সংস্থাকে (বিজিএমইএ) এই সহজ-সরল বার্তাটি বুঝতেই হবে।
এক বছর আগের এই দিনেই বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ভবনটিতে অবস্থিত বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার অন্তত এক হাজার ১৩০ জন শ্রমিক নিহত হন। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের স্মরণ করেন রবার্ট।
বাংলাদেশের পোশাক খাতে আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে এখন সময়ের ব্যাপার এবং এরপর ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যাণ্ডে যে কলংকের দাগ পড়বে তা থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
রবার্ট বলেন, শ্রমিক সংগঠনগুলো গঠন করার কাজ থেকে শ্রমিকদের বিরত রাখতে যেসব দমন-পীড়ন নীতি অনুসরণ করা হচ্ছে সেগুলো প্রতিহত করতে বিজিএমইএ এবং বাংলাদেশ সরকার যদি অবিলম্বে কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বাংলাদেশের পোশাক খাতে আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটা এখন সময়ের ব্যাপার মাত্র।
অনেকের জন্যই রানা প্লাজা দুর্ঘটনা এক ধরনের সতর্কবাণী ছিল মন্তব্য করে রবার্ট বলেন, ওই দুর্ঘটনার পর মার্কিন সরকার বাংলাদেশকে দেয়া কিছু বাণিজ্যিক সুবিধা স্থগিত করেছে। বাংলাদেশ সরকার যতদিন না শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করছে, ততদিন পর্যন্ত এসব সুবিধা স্থগিতই রাখবে আমেরিকা। বাংলাদেশের কারখানাগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ইতিহাসের সর্ববৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে। সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে কাজ করছে সংস্থাটি।
বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবন সুরক্ষিত করতে আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান মার্কিন এই সিনেটর।
শ্রমিক নেতাদের ওপর মালিকপক্ষের হামলার নিন্দা জানিয়ে রবার্ট বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার পরেও পোশাক শিল্পের সঙ্গে জড়িত বাংলাদেশের বিভিন্ন পক্ষের জন্য গত বছরটিও অন্যান্য বছরের মতোই শুধুই ব্যবসায়িক ছিল। শ্রমিকদের স্বার্থ আদায়ের জন্য শ্রমিক নেতারা ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টা করায় বাংলাদেশের অনেক পোশাক কারখানার মালিকই তাদের চাকরি থেকে বরখাস্ত করেছেন, এমনকি বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে জানা গেছে যে, কিছু কিছু কারখানার ব্যবস্থাপকদের প্রত্যক্ষ মদদে ইউনিয়ন সংগঠকদের ওপরে বেশ কিছু ঘৃণ্য হামলার ঘটনাও ঘটেছে।
বিজিএমইএ এখনো আগের মতোই মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মালিকপক্ষকে নিরাপত্তা দিতে তাদের প্রহরী হয়েই কাজ করে যাচ্ছে বিজিএমইএ। এমনকি সংস্থাটির যেসব সদস্যরা শ্রমিকদের ইউনিয়নবিরোধী হিসেবে কাজ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারেও বিজিএমইএ উদাসীনতার পরিচয় দিয়েছে।
শ্রমিক ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে রবার্ট বলেন, একটি স্বাধীন শ্রমিক সংগঠনের শক্তভাবে আওয়াজ তোলার ক্ষমতা না থাকলে শ্রমিকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে কোনোভাবেই অগ্রসর হতে পারবেন না। তারা কখনোই নিশ্চিত হতে পারবেন না যে কারখানার ব্যবস্থাপকরা জরুরি বহির্গমন পথ বন্ধ করে রাখবেন না এবং তাদের বাইরে বের হওয়ার পথগুলো খোলা থাকবে, কিংবা ফাটল ধরা ভবনের পিলারে এবং দেয়ালের ফাটলগুলো রং দিয়ে ঢেকে দেয়া নয়- এমনটাও নিশ্চিত হয়ে বলতে পারবেন না তারা।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
'শ্রমিকদের রক্তের দাগে তৈরি পোশাক কিনবেন না পশ্চিমা ক্রেতারা'
শ্রমিকদের রক্তের দাগে তৈরি পোশাক পশ্চিমা ক্রেতারা কিনবেন না বলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটর রবার্ট মেনেন্দেজ। বৃহস্পতিবার মর্মান্তিক রানাপ্লাজা ভবন ধসের ১ বছর পূর্তিতে দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক মালিক-শ্রমিকের স্বার্থ রক্ষার আহ্বান জামায়াত আমিরের
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প উদ্যোক্তা ও শ্রমিক—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।














