রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম আরও জানান, “প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যেসব প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে, সেখান থেকে নির্বাচন কমিশন একটি প্রতীক নির্বাচন করে দিতে হয়। আইন ও বিধি অনুযায়ী এনসিপি যে প্রতীক চাচ্ছে, তা দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সম্পূর্ণভাবে আইন অনুসারে কাজ করে।”

তিনি নিশ্চিত করেন, নির্বাচনের সময়সূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ভোটের কোনো বাধা হবে না। “রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সব বাহিনী প্রস্তুত রয়েছে। অতীতের মতো কোনো অনিয়ম হবে না, এবং বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকবেন না।”

নির্বাচন পদ্ধতি নিয়ে (পিআর পদ্ধতির) কোনো মন্তব্য করতে চাননি ইসি, বলে জানিয়েছেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, এবং সিটিএসবি (ডিসি) আফজল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

এনএইচ