রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।

এমবি