ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার বাইপাস মোড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে হাসান মিয়া (৪০) নামের এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
হাসান মিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। সে উপজেলার বেগমপুর এলাকায় শ্বশুর বাড়িতে থেকে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র দেব বলেন, উপজেলার সুত্রাপুর এলাকার রানার ব্রিক্স থেকে ইটভর্তি করে শ্রীপুর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হোটেলে খাবার খেয়ে ট্রাকচালক ট্রাক চালাতে শুরু করলে হেলপার হাসান মিয়া পেছন থেকে দ্রুত চলন্ত ট্রাকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনার পর ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
কেএইচ





