পঞ্চগড় সদরউপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তীএলাকায় বিজিবির টহল জোরদারসহ সীমান্তে মাদক পাচার বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
রোববার দুপুর ২টায় পঞ্চগড় শেরেবাংলা পার্কে গড়িনাবাড়ি ইউনিয়নের কয়েক শতাধীক নারী-পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
এ সময় বিক্ষোভকারীরা জানান, গড়িনাবাড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী প্রধানপাড়া, গাড়িয়ানপাড়া, দরদরিয়াপাড়া ও শেখপাড়াসহ কয়েকটি গ্রামে বিজিবির টহল বন্ধ রয়েছে।
এর ফলে এসব সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে এলাকাবাসী অবিলম্বে ওই সকল এলাকাগুলোতে বিজিবি টহল জোরদারের জোড় দাবি জানায়।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





