সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা এলাকা থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২ ব্যবসায়ীকে আটক করা হয়।
বুধবার সকাল ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার টুকরো ছোনগাছা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম পাক্কী (৩০) ও একই এলাকার মইনুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টুকরা ছোনগাছা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় ওই এলাকা থেকে একটি দেশীয় রিভলবার ও ৩০ বোতল ফেনসিডিলসহ পাক্কি ও হামিদুলকে আটক করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





