রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় মো. জামিল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সহকর্মী গুরুতর আহত হয়েছেন।

নিহত জামিল হোসেন মিরপুর-২ এলাকায় তৈরি পোশাকের ব্যবসা করতেন। তিনি মনিপুর স্কুলের পাশে বসবাস করতেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহকর্মী সজিবকে নিয়ে কাকরাইল মোড় পার হওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত দু’জনকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত ঘোষণা করেন। আহত সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমই