সিরাজগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো লাইনচ্যুত হয়েছে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি।

শুক্রবার বেলা ১১টার সিরাজগঞ্জের মাহমুদপুরে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটি পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল।

এর আগে বুধবার রাত সোয়া ১০টার দিকে শহরের রায়পুর স্টেশনের কাছে ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনগামী ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরদিন বেলা ১১টায় ট্রেনটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কেএইচ