ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগামী ১০ মার্চের পর ঘোষণা করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি একথা জানান।

সিরাজুল ইসলাম বলেন, এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করবেন তারা।

গতকাল সোমবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে নির্বাচন অনুষ্ঠান করার জন্য চিঠি দিয়েছে। এ নিয়ে আজ কমিশন বৈঠকে তফসিলের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান।

এর আগে সোমবার সকালে ঢাকার দুই সিটি কর্পোরেশন (উত্তর-দক্ষিণ) নির্বাচন আয়োজনের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকের পর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সিটি করপোরেশন নির্বাচনের ফাইল উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

জেআই