মুক্তিপণ দাবিতে গাইবান্ধা থেকে অপহৃত শিশু রাব্বিকে ঢাকা থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে শাহ আলী থানা পুলিশ। এ সময় অপহরণকারী কাজল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর কাবিলের বাজার এলাকার ফিরোজ কবীরের ছেলে দাড়িয়াপুরে একটি কিন্ডার গার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করতো।
দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালানোর সুবাদে চট্টগ্রামের কাজলের সঙ্গে ফিরোজের সখ্য গড়ে ওঠে। সেই সুবাদে অপহরণকারী মোহাম্মদ কাজল মিয়া গাইবান্ধায় আসেন। পরে স্কুল ছুটির পর কৌশলে শিশু রাব্বিকে অপরহরণ করে ঢাকায় নিয়ে যান। এরপর তিনি ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবিতে রাব্বির স্বজনদের কাছে ফোন করেন।
এ ব্যাপারে গাইবান্ধা থানায় অপহরণ মামলা করা হলে তারা বিষয়টি বিভিন্ন থানায় জানান।
এমআইএস।





