করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত।

শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর রহমান বলেন, “করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমরা পরীক্ষা করাই। দুইদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি।”

স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্যের ডিজি ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানসহ চার থেকে পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই ভালো আছেন।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি