চাচা হরেন সরকারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাতিজা সুজিত সরকারের (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২২ মার্চ) রাত ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব ঘুটাবাছা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সুজিত সরকার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সুধাংশু সরকারের ছেলে।

কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সগির হোসেন জানান, পূর্ব ঘুটাবাছা গ্রামের হরেন সরকারের মৃত্যুদিন ছিল। তার শ্রাদ্ধ অনুষ্ঠানের বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় সুজিত। তাৎক্ষণিকভাবে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জি এম আকবর বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

এমবি