পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সালাম (৬) নামে একটি শিশু নিহত হয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম একই উপজেলার ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আবির হোসেনের ছেলে।

জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে দুপুরে নাওয়াপাড়া গ্রামে ইয়াছিন নামে এক জনের বৌভাত খেতে যায় সালাম। দাওয়াত শেষে সন্ধ্যায় বাবা-মার সঙ্গে বাড়ি ফেরার জন্য রাস্তার কাছে যায়। এ সময় সবার অজান্তে শিশুটি রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে ভজনপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রোবাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমবি