বগুড়ায় নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় শিবির নেতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান সাগর জানান, জেলা পুলিশের অভিযানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন শাখার সেক্রেটারি হেলাল উদ্দিনসহ বিএনপি ও জামায়াতের ১০ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে শিবিরের চার নেতা রয়েছেন।

কেএইচ