মাছধরা একটি ফাইবার বোটসহ ৬ ভারতীয় জেলে কুয়াকাটা নৌ-পুলিশের হাতে আটক হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিনের জ্বালানী ফুরিয়ে যাওয়া বোটটি ভেসে আসলে বোট সহ ওই ৬ জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, ইয়াম নেন্দেজ (২৮), জি আডু রাজু (২০), ইয়াচ্ছো মেচেন (৩২), ছোরাডা জোগ রাজু (৬০), ছোরাডা আমমরিয়া (৫০), গ্যান্টা ব্রামিজ (২০)।
কুয়াকাটা নৌ পুলিশের এসআই সঞ্জয় মন্ডল বলেন, ‘আটক জেলেরা ইংরেজি, হিন্দী কিংবা বাংলা এর কোন ভাষা না বোঝায় তাদের সম্পর্কে বিস্তারিত এ মুহূর্তে জানা যায়নি। তবে তাদের কাছে ভারতের অন্দ্রপ্রদেশের একটি পরিচয়পত্র রয়েছে। এসব কারণে তাদের অন্দ্রপ্রদেশের লোক হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটককৃত জেলে ইয়াম নেন্দেজ জানান, অন্দ্রপ্রদেশের কাকিনা নামক এলাকার বিভিন্ন গ্রামে তাদের বাড়ি।
কলাপাড়া থানার এস আই বাদল জানান, আটকৃতরা তেলেগু ভাষায় কথা বলছেন।
তিনি আরও জানান, ফিশিং বোটটি কুয়াকাটা ঝাউবন এলাকায় পাওয়া গেছে।
আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এসএইচ





