কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আরেফসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান জানান, ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এমবি