গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৬টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই বাহারুল।
এআই
জাতীয়
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।





