বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সবেক সভাপতি নেয়ামত উল্যাহ শাকের সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তাদেরকে নোয়াখালী শহরের হাউজিং এলাকার একটি স্কুল থেকে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত অপরজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং পৌর ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম সুমন।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং নেয়ামত উল্যাহ শাকের এর বিরূদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে। এছাড়া জহিরুল ইসলামের বিরূদ্ধে একটি মামলা রয়েছে।

এমকে