পাবনায় বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুল হক বাবুকে (৪৭) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, আনিসুল হক বাবু ঘটনার সময় দলীয় কর্মীদের সাথে কথা বলছিলো। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে দ্রুত পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)কাজী হানিফুল ইসলাম জানান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

কেএইচ