প্যান প্যাসিফিক সোনারগাঁও এ ৩দিন ব্যাপী ‘‘দ্বিতীয় গ্লোবার্ল টাইগার স্টকটেকিং সম্মেলন-২০১৪ শুরু হবে রোববার।
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বন ও পরিবেশ মন্ত্রণায়ের সচিব নজিবুর রহমান এসব তথ্য জানান।
সম্মেলনে বাঘ অধ্যুষিত ১৩ টি দেশসমূহের প্রতিনিধিসহ মোট ২০ টি দেশের ১৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





