জেলার মিরপুরে ট্রাকচাপায় ইভা খাতুন (৮) নামে একস্কুল ছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা গোবিন্দগুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও একই গ্রামের এনামুল মল্লিকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইভা স্কুলে যাচ্ছিল। এসময় গোবিন্দগুনিয়া জিকে ক্যানেলের ৭নং ব্রিজের পশ্চিমপাশে একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-০৬৪) তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

জেআই