যশোরের শার্শা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার সকাল ৭টার সময় নাভারণ সাতক্ষিরা সড়কের খাজুরা নামক স্থান থেকে ঐ মহিলার লাশ উদ্ধার করা হয়।

নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, মরদেহটি স্থানীয় কেউ সনাক্ত করতে পারেনি এবং কিভাবে মারা গেছে তা বুঝা যাচ্ছে না। তবে তার শরীরের কিছু কিছু জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মহিলাটি ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন।

লাশ উদ্ধার করে দাফনের জন্য ঐ এলাকার স্থানীয় মুরব্বিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাসির/জেড