নরসিংদীর পাঁচদোনা ভাটপাড়া এলাকায় ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করায় হেলপার দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টা এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া এলাকায় দুর্বৃত্তরা প্রাণ কোম্পানির একটি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে পুড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার আগুনে দগ্ধ হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কেএইচ





