সমাজ থেকে মাদক নির্মুল এবং অবৈধ মাদক ব্যবসা বন্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়নের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ জানুয়ারি) বিকাল ৫ টায় যশোরের শার্শার কাশিপুর প্রাইমারী স্কুল মাঠে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খোলায় অংশ গ্রহন করে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কাশিপুর একাদশ ও বেলতা ফুটবল একাদশএ খেলায় ১ গোলে বিজয়ী হয় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কাশিপুর একাদশ।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার খোন্দকার ফরিদ হাসান প্রধান অতিথি হিসাবে খেলোয়ার মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল খলিলুর রহমান,বিজিবি ২৬ ব্যাটালিয়নের যশোরের অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন,লে:কর্ণেল মুজিবুল হক,লে: কর্ণেল রেজা,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক নাজমুল ইসলাম,ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান,প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব প্রমূখ।
এআই





