রংপুরে পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে জেলার বিভিন্নস্থান থেকে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালনো হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএমের নির্দেশে কোতয়ালী থানা পুলিশ ২৩ জনকে গ্রেফতার করে।

এছাড়া গঙ্গাচড়া থানা পুলিশ ৭ জনকে, মিঠাপুকুর থানা পুলিশ ৩ জনকে, কাউনিয়া থানা পুলিশ ৪ জনকে, পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে, পীরগাছা থানা পুলিশ ২ জনকে ও বদরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে বলে জানান তিনি।

তিনি আরও জানান, অভিযানকালে ৫৫ বোতল ফেনসিডিল, ৮ লিটার চোলাই মদ ও আড়াইশ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এসআই শরিফুল জানান, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতি ও খুনসহ বিভিন্ন মামলা রয়েছে।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ