খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা,ফেন্সিডিল,সিগারেটে গাঁজাসহ বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার মহাজন পাড়ার মাদক ব্যবসায়ী আব্দুল আলিমের বাসায় অভিযান চালায় পুলিশ।
পুলিশ তার বাসার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা,বেশ কিছু সিগারেট ভর্তি গাজা উদ্ধার করে। এসময় বাসায় না থাকায় মাদক ব্যবসায়ি আব্দুল আলিমকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
খাগড়াছড়ি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রইস উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় খাগড়াছড়ি শহরের মহাজন পাড়ার আব্দুল আলিমের বাসায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল,২০ পিস ইয়াবা, ও গাজা উদ্ধার করা হয়।
এসময় বাড়ির মালিক মাদক ব্যবসায়ি আব্দুল আলিম বাসায় না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এর অগেও সে মাদক ব্যবসার অভিযোগে কারাভোগ করেছে।
এআই





