যেসব আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে সেসব আসনে নির্বাচনের আগেই স্মার্টকার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)।
এবারই প্রথম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৬টি আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। আসনগুলো হলো- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচলক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি ৬ নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তা’সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে এই৬ আসনের ভোটারদের মধ্যে যারা স্মার্টকার্ড পাননি, অগ্রাধিকারভিত্তিতে তাদের কার্ড দেয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমবি





