ধানমন্ডি খেলার মাঠে কাঠামো নির্মাণ বন্ধ এবং সর্বসাধারণের জন্য মাঠ উন্মক্ত করার দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি মাঠ অভিমুখে র্যা লী ও সমাবেশ করেন গ্রিন ভয়েস পরিবেশবাদী যুব সংগঠন।
বক্তরা বলেন, সম্প্রতি সংশ্লিষ্ট আইন, অনুমোদন বিধিমালা ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল ধানমন্ডি মাঠটিতে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে। স্থাপনা নির্মাণের এই অপ-তৎপরতায় আমরা খুবই উদ্বিগ্ন।
বক্তরা বলেন, এ মাঠ বিগত কয়েকবছর আগেও শিশু-কিশোর থেকে শুরু করে সব স্তরের সাধারণ মানুষের জন্য উন্মক্ত ছিলো। সারা ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ, পশ্চিম ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড প্রভৃতি এলাকার হাজার শিশু-তরুণ-যুবক ২০/২৫টি ছোট-বড় ক্লাব বা গ্রুপের খেলাধুলা ও শরীর চর্চা, বয়স্ক ও রুগীদের হাঁটাহাঁটির সুযোগ বন্ধ করে মাঠটি দখল করে রেখেছে একটি মহল।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটউট (আইএবি) খেলার মাঠের অব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা এবং যথেচ্ছ ব্যবহারের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে হাইকোর্টে একটি রিট দাখিল করে। ২০০৪ সালে হাইকোর্ট মাঠ রক্ষায় ঢাকা সিটি কর্পোরেশনকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ১৫ মার্চ, ২০১১ হাইকোর্ট মাঠ রক্ষায় চূড়ান্ত আদেশ দেন। আদেশে মহামান্য হাইকোর্ট ধানমন্ডি মাঠে খেলার জন্য অপ্রয়োজনীয় সকল অবৈধ স্থাপনা ১৫ দিনের মধ্যে অপসারণ করে উক্ত মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার জন্য ঢাকা সিটি কর্পোরেশন, রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্পষ্ট আদেশ দেন।
তারা বলেন, সম্প্রতি হাইকোটের আদেশের বিরুদ্ধে ঢাকা সিটি কর্পোরেশন আপিল দায়ের করেছে বলে জানা যায়। কিন্তুা অন্য দিকে বিভিন্ন মহল মাঠটি দখল করার পায়তারায় লিপ্ত রয়েছে।
সামাজিক পরিবেশ সমুন্নত রাখার জন্য খেলার মাঠকে বাণিজ্যিকীকরণ না করে শুধুমাত্র খেলাধুলার ব্যবস্থা ও স্থানীয় বাসিন্দাদের ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানান বক্তরা।
মানববন্ধন ও সমাবেশে গ্রিন ভয়েস পরিবেশ যুব সংগঠনের আহ্বায়ক আলমগীর কবিরের সভাপতিত্বে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, বাপা’র জাতীয় পরিষদ সদস্য ও আইএবি’র সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন, বাপা’র যুগ্ম সম্পাদক আলমগীর কবির, মঞ্জুর এ মতিন ও কামাল শরীফ, গ্রিন ভয়েসের হুমায়ন কবির সুমন উপস্থিত ছিলেন। মানববন্ধনে ২০-২৫ টির অধিক পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে।
[b]ঢাকা, জেইউ,১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]