প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় আপিল বিভাগের কাছে দুই মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোজাম্মেল হোসেন নিঃশর্ত ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

সোমবার সকালে আবদুল বাসেত মজুমদার বলেন, ‘আজ আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট শাখায় জবাব দাখিল করব। আগামীকাল মঙ্গলবার আদালত অবমাননার শুনানি হবে।’ তিনি বলেন, লিখিতভাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আদালতের কাছে ক্ষমা চাইতে পারেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাসেত মজুমদার পাল্টা প্রশ্ন করেন, ‘না চেয়ে কি উপায় আছে?’ সময় আবেদন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটিও আগামীকাল আবেদন করব।’ এ মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন খাদ্যমন্ত্রী।

উচ্চ আদালত নিয়ে মন্তব্য করায় আগামীকাল ১৫ মার্চ সকাল ৯টায় দুই মন্ত্রীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এমই