চুরি করার অভিযোগে কুষ্টিয়ার মিরপুরে পলাশ (১৮), আনারুল ইসলাম (৩৫) ও ইকাবর আলী (২৫) নামে ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার পোড়াদহে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বেলা আড়াইটার দিকে পোড়াদহে চুরি করার সময় স্থানীয়রা রাজশাহী জেলার বড়বোন নতুন চকপাড়া গ্রামের বাদলের ছেলে পলাশ, একই গ্রামের আফতাবের ছেলে আনারুল ইসলাম ও রাজশাহী জেলার হলদে গাছী গ্রামের হাতেম আলীর ছেলে ইকাবর আলীকে আটক করে গণধোলাই দেয়।
পরে পুলিশ এসে তাদেরকে আটক করে। এদের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





