বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ দলের কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী।

শনিবার দুপুর ২টার দিকে শহরের নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিং গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম নেতৃত্বে মিছিলটিতে শহর শিবিরের সেক্রেটারি মো: শামসুজ্জোহা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ দলের কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

এসএইচ