ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

ঈদের দিন বুধবার (০৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে মহেশপুরের খোর্দ্দখালিশপুরে এ দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আলম এ খবর নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

এসএম