সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে যাওয়ায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএম